২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীর পাহাড়তলির পশ্চিম নাসিরাবাদ এলাকায় নিজ বাড়ির সীমানা প্রাচীর চাপা পড়ে এক শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়তলির পশ্চিম নাসিরাবাদ এলাকায় নিজ বাড়ির সীমানা প্রাচীর চাপা পড়ে এক শিশু মারা গেছে। নিহত শিশুর নাম ওয়াহিদুল আলম (৬)। তার বাবার নাম জানে আলম। শনিবার দুপুর ৩টার দিকে পশ্চিম নাসিরাবাদের বাঁচা মিয়া সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাহাড়তলি থানার উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ওয়াহিদ নিজ বাড়ির সামনে খেলছিল। হঠাৎ তাদের বাড়ির সীমানা প্রাচীরটি ভেঙে পড়ে। এসময় দেয়াল চাপায় সে মারা যায়। তিনি বলেন, দেয়ালটি পুরনো হওয়ায় ভেঙে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২০৫ ঘ.