২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ: ঢাবির ২৫০ শিক্ষকের প্রতিবাদ

ভারতে টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে করা চুক্তির প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে করা চুক্তির প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষক। বিএনপি-জামায়াত ইসলামীর সমর্থক সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, “ভারত আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে এবং বাংলাদেশকে দেওয়া আগের প্রতিশ্র“তি লঙ্ঘন করে রাতের অন্ধকারে বিতর্কিত টিপাইমুখ বাঁধ নির্মাণের চুক্তি চূড়ান্ত করেছে। “এ আচরণ কোনোভাবেই সৎ প্রতিবেশীসুলভ ও গ্রহণযোগ্য হতে পারে না।” বিবৃতিতে আরো বলা হয়, টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের অর্থাৎ বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও কুমিল্ল¬াসহ প্রায় ১২টি জেলার কৃষি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান সরকার টিপাইমুখ বাঁধের ব্যাপারে কোনো ফলপ্রসু পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে শিক্ষকরা বলেন, সরকারের ‘দুর্বল ও নতজানু’ পররাষ্ট্র নীতির কারণেই বাংলাদেশ আজ চরম ক্ষতির মুখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২২৩৩ ঘ.