২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার: মামুনের আবেদনের ওপর শুনানি

অর্থ পাচার মামলা বাতিলে তারেক রহমানের বন্ধু গিয়াস আল মামুনের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচার মামলা বাতিলে তারেক রহমানের বন্ধু গিয়াস আল মামুনের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে শুনানি হয়। ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা বাতিলে মামুনের আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার আবেদনটি আদেশের জন্য কার্যতালিকায় আসবে। মোট চার দিনের শুনানিতে মামুনের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম এবং দুদকের পক্ষে আনিসুল হক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ওই কোর্টের আইন কর্মকর্তা মো. সেলিম। অর্থ পাচারের মূল মামলাটি বর্তমানে নিু আদালতে বিচারাধীন। এই মামলায় সর্বশেষ গত ১৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই কর্মকর্তা ডেবরা লাপ্রেভোট সাক্ষ্য দেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের অভিযোগে তারেক ও মামুনের বিরুদ্ধে এ মামলাটি করেন। অবশ্য গত ২৪ জুলাই গিয়াস উদ্দিন আল মামুন মামলাটি বাতিলে হাইকোর্টে একটি আবেদন করেন। মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ৮ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে 'নির্মাণ কনস্ট্রাকশন লিমিটেড' নামে একটি প্রতিষ্ঠান থেকে ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন মামুন। ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে মামুনের নামে একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়। এ মামলার অপর আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার বিরুদ্ধেও ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১৫৮ ঘ.