২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর রনি হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস বিল্লাল হোসেন রনি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

নরসিংদী, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস বিল্লাল হোসেন রনি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে জেলা শহরের ব্রাহ্মণদী মন্দিরখোলা এলাকা থেকে আরিফ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী সদর মডেল থানার উপ- পরিদর্শক কাসিফ মনোয়ার হোসেন জানান, গত ১৫ ফেব্রুয়ারি নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদে ঢুকে রনিকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ভাই আবুল ফজল ১৪ জনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। আরিফ এ মামলার এজাহারের ১২ নম্বর আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৩ ঘ.