চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় চট্টগ্রামে ১০ দোকানকে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত নগরীর জামালখান-আন্দরকিল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক জোবায়ের আহমদ।
জরিমানা আদায় করা ১০টি দোকানের মধ্যে দুটি রেস্তোরাঁ, তিনটি ফার্মেসি, চারটি ডিপার্টমেন্টাল স্টোর এবং একটি মিষ্টির দোকান।
জোবায়ের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্বাস্থ্যকরভাবে এবং নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য সিকদার হোটেলকে ৪০ হাজার এবং মোগল দরবার বিরানী হাউসকে ১০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বিভিন্ন পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা সত্ত্বে¡ও বিক্রয় ও দোকানে সংরক্ষণ করা এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স বিগ বাজারকে ২৫ হাজার, মেসার্স আলমগীর স্টোরকে ৮ হাজার, রিয়াজ স্টোরকে ৬ হাজার এবং শরিফ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে সিজল নামক একটি খাবাবের দোকানকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় মেসার্স পিজন ফার্মেসিকে ৫ হাজার, পপুলার ফার্মেসিকে ১০ হাজার এবং জনকল্যাণ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/১৮৪১ ঘ.
bdnews24