ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগ, বাড্ডা ও যাত্রাবাড়িতে শিশুসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
তারা হলো- আমিনুল ইসলাম (৩৫), ওয়াদুদ (৬০) ও বারেক (৩)।
এদের মধ্যে রোববার সকাল লালবাগের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় আমিনুলকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহক শফিউল আলম জানান, সকালে দরজা ভেঙে আমিনুলকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আমিনুল আজিমপুর ওয়ালটন প্লাজার একজন বিক্রয় প্রতিনিধি। তার গ্রামের বাড়ি টাঙাইলের ঘাটাইলের কমলা পাড়ায়।
অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে শাহজাদপুর খিলবাড়ি এলাকা থেকে ওয়াদুদ (৬০) নামে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রায় একই সময় যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় কীটনাশক পানে মারা যায় শিশু বারেক। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওমর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য তিনটি মৃতদেহ মর্গ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬২৩ ঘ.
bdnews24