ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ব্রিটেনের নতুন হাইকমিশনার রবার্ট গিবসন বুধবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
হাইকমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর খালেদার সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ।
সাক্ষাতে বৃটেন ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
৪০ মিনিট সাক্ষাতের পর বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে বলেছেন, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুশি হয়েছেন।"
নতুন হাইকমিশনার খালেদার সব ধরনের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতের সময়ে চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
২০০২-০৫ সাল পর্যন্ত রবার্ট গিবসন ঢাকায় উপ-হাইকমিশনার ছিলেন। ওই সময়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৪১ ঘ.
bdnews24