২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল বাংলাদেশের অধিকার: হাছান মাহমুদ

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় জলবায়ু তহবিল পাওয়া বাংলাদেশের অধিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় জলবায়ু তহবিল পাওয়া বাংলাদেশের অধিকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ উদ্দ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জলবায়ু তহবিলের গুরুত্ব তুলে ধরে হাছান মাহমুদ বলেন, "জলবায়ু উদ্বাস্তুদের অভিগমন এবং তহবিল সংগ্রহ করা বর্তমান সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।" কোপ-১৬ এর কানকুন সম্মেলনের আলোচ্যসূচিতে জলবায়ু উদ্বাস্তুদের বিষয়টির উল্লেখ ছিল বলে জানান তিনি। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেন, "সব জলবায়ু উদ্বাস্তুদের জন্য অভিগমনের ব্যবস্থা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বিদেশে অভিগমনের বিষয়টি বিবেচনা করা উচিৎ বলে তিনি মনে করেন।" আগামী ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠেয় 'ক্লাইমেট ভালনারেবল ফোরাম'র (সিভিএফ) সভা উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন হয়। ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ ১১০ দশমিক দুই মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি পেয়েছে। এর মধ্যে ডেনমার্ক এক দশমিক ছয় মিলিয়ন ডলার, ইউরোপীয় ইউনিয়ন ১০ দশমিক ৪ মিলিয়ন ডলার, সুইডেন ১১ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৮৬ দশমিক সাত মিলিয়ন ডলার দেওয়ার কথা। কার্বন নিঃসরণ হাছান মাহমুদ বলেন, "বাংলাদেশে মাথাপিছু কার্বন নিঃসরণের হার ০.৩ টন মাত্র। কিন্তু উন্নত বিশ্বে এই নিঃসরণের হার মাথাপিছু ১৫ থেকে ২০ টন আর বাংলদেশসহ উন্নয়নশীল বিশ্বে ্এই হার মাথাপিছু ১.৬ টন।" "বিশ্বের উন্নত দেশের তুলনায় বাংলাদেশে কার্বন নিঃসরণের হার অনেক কম এবং এ জন্য আমাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত ।" বলেন প্রতিমন্ত্রী। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিতব্য কোপ-১৭'এ বাংলাদেশ 'গ্রিন ক্লাইমেট ফান্ড' কার্যকর করতে জোর তৎপরতা চালাবে জানিয়ে তিনি বলেন, "এ বিষয়ে নভেম্বরে ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভায় ভুক্তভোগী দেশগুলোকে নিয়ে একটি প্লাটর্ফম গড়ে তোলা হবে।" সিভিএফ-এ অংশগ্রহণকারীরা সিভিএফ-এ অংশ নিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ জাতিসংঘের ৩২টি সদস্য রাষ্ট্র ও ২৮টি পর্যবেক্ষক রাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। দিপু মনি বলেন, "আশা করছি বিভিন্ন দেশের আট থেকে ১০ জন মন্ত্রী সিভিএফ-এ অংশগ্রহণ করবেন।" তিনি আরো বলেন, "এ সম্মেলনের মাধ্যমে আমরা শুধু ঢাকা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। বরং ফোরামকে আরো কার্যকর করতে খসড়া নীতি তৈরিতে কাজ করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/পিডি/২০১৬ ঘ.