২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে দুই শিবিরকর্মী আটক

অনুমতি ছাড়া মিছিল করার অভিযোগে নড়াইল শহরে শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নড়াইল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া মিছিল করার অভিযোগে নড়াইল শহরে শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের রূপগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার ইসলামপুর গ্রামের তওহিদুল ইসলাম (২৫) ও নড়াইল সদরের দলজিৎপুর গ্রামের জোবায়ের হোসেন (১৯)। নড়াইল সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, পুলিশের অনুমতি ছাড়া শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল করলে এই দু'জনকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৩০ ঘ.