২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মালিক-শ্রমিকদের বাস ধর্মঘট

দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলা থেকে পরিচালিত বিআরটিসি'র পাঁচটি বাস বন্ধের দাবিতে জেলার সবকটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে বাস মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 04:48 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

দিনাজপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলা থেকে পরিচালিত বিআরটিসি'র পাঁচটি বাস বন্ধের দাবিতে জেলার সবকটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে বাস মালিক ও শ্রমিকরা। দিনাজপুর মোটর পরিবহন মালিক গ্র"প ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দিনাজপুর জেলা থেকে কোন যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি এবং অন্য জেলার কোন বাসও দিনাজপুরে প্রবেশ করতে পারছে না। দিনাজপুর মোটর পরিবহন মালিক গ্র"পের সভাপতি ভবানী শংকর আগরওয়াল জনান, স¤প্রতি সেতাবগঞ্জ থেকে রংপুর হয়ে বগুড়া পর্যন্ত এবং রাজশাহী থেকে হিলি হয়ে দিনাজপুর পর্যন্ত ৩টি এসিসহ ৫টি বিআরটিসি বাস চালু হয়েছে। বিআরটিসি'র এসব বাস বন্ধের দাবিতে এই বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুধু দূরপাল্লার নয়, আঞ্চলিক রুটগুলোও এ ধর্মঘটের আওতায় রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১০৪৪ ঘ.