চাঁদপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চাঁদপুরে এক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
আটক আবু জাফর মো. সালেহ সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তার বিরুদ্ধে আটক দুই যুবককে ছিনিয়ে নেওয়া ও পরবর্তীতে পুলিশের তদন্ত কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।
এর আগে উত্ত্যেক্তের অভিযোগে আটক দুই যুবক হলো ইউনিয়নের সাহাদাত গাজী (২২) ও মামুন গাইন (২৮)।
চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে আটক দুই যুবক প্রায়ই সময় উত্ত্যক্ত করতো। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ শুক্রবার তাদের আটক করে।
তিনি আরো বলেন, ইউপি চেয়ারম্যান আবু জাফরকে তদন্ত কাজে বাধা এবং থানায় লোকজন নিয়ে এসে হট্টগোল করায় শুক্রবার রাত ১০টায় আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24