২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনে আইনের আশ্রয়: মতিয়া

বেসরকারি হাইব্রিড বীজ চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণ আদায়ে সরকার প্রয়োজনে আইনের আশ্রয় নেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি হাইব্রিড বীজ চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণ আদায়ে সরকার প্রয়োজনে আইনের আশ্রয় নেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ১৯৯৮ সালের বন্যা-পরবর্তী সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার সর্বপ্রথম বাংলাদেশে হাইব্রিড প্রযুক্তি নিয়ে আসে বলে বুধবার এক গোলটেবিলে বলেন সেসময়ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালনকারী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "তবে কথা ছিলো বীজ গবেষণা ও প্রস্তুতকারী সংস্থাগুলো সর্বনিু তিন বছর পরীক্ষামূলকভাবে কাজ করে বাজারে বীজ ছাড়বে। "পরে ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর আর তা মানা হয়নি," মন্তব্য করে মন্ত্রী বলেন, "এখন এ সংস্থাগুলির অবস্থা এমন হয়েছে যে ঠক বাছতে গেলে গাঁ উজার হয়ে যাবে।" চলতি বছর নোয়াখালীতে প্রায় এক হাজার ছয়শ ৬৫ হেক্টর জমিতে হাইব্রিড ধান 'ঝলক' চাষ করেন কয়েক হাজার কৃষক। এর মধ্যে চারশ ৬৫ হেক্টর জমির ফসল পুরোপুরি এবং বাদবাকি জমির ফসলও অনেকাংশে নষ্ট হয় বলে গত এপ্রিলে কৃষকরা অভিযোগ করেন। জেলা কৃষি স¤প্রসারণ বিভাগ চাষীদের এ বক্তব্যে সমর্থন দেয়। মতিয়া বলেন, "বেসরকারি হাইব্রিড বীজ গবেষণা ও প্রস্তুতকারী সংস্থাগুলোর অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকার তৎপর।" "ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রথমে সংস্থাগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে," জানিয়ে তিনি বলেন, "এতে কাজ না হলে পরে চাপ প্রয়োগ করে এবং সব শেষে আইনের আশ্রয় নিয়ে সমাধান করা হবে।" অতি শিগগির গার্মেন্ট শ্রমিকদের তালিকা তৈরি করে রেশনিং ব্যবস্থায় সরকার তাদের চাল দেবে বলে জানান কৃষিমন্ত্রী। রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'অতি দারিদ্র্য নিরসনে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাত: জাতীয় বাজেট ২০১১-১২' শিরোনামের এ গোলটেবিল আয়োজন করে দৈনিক যুগান্তর ও ব্র্যাক। বৈঠকে ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন বলেন, "একজন দরিদ্র মানুষ তার আয়ের প্রায় ৮০ ভাগই ব্যবহার করে খাদ্য কেনার জন্য। তাই খাদ্যদ্রব্যে মূল্য নিয়ন্ত্রণ না করা গেলে দারিদ্র্য কখনোই নিয়ন্ত্রণ সম্ভব নয়।" "উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমানো সম্ভব," যোগ করেন তিনি। দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলামের সভাপতিত্বে এ গোলটেবিলে আরো উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মনির শাহজাহান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ, দৈনিক যুগান্তরের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/১৮৩৩ ঘ.