২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পুড়েছে ৪ দোকান

জামালপুর সদর উপজেলার একটি বাজারে আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

জামালপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলার একটি বাজারে আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ১৫ জন। শনিবার ভোররাতে সদর উপজেলার নান্দিনা বাজারে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে অগ্নি নির্বাপন বাহিনী। আগুন নেভাতে গিয়ে বাজারের ব্যবসায়ী নবী (৩০), ফটিক (৩৫), রফিক (৩৫), রানা (২২), শফিকুল ইসলামসহ (৪৫) আরো ১০ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নান্দিনা বাজারের ময়নামতি মার্কেটের নুর ফ্যাশনের মালিক নুরু হাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে তার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের চার দোকানে। আগুনে ক্ষতিগ্রস্ত অন্য দোকানগুলো হলো- শিমু গার্মেন্টস, সোহেল গার্মেন্টস ও কবির হোসেনের তামাকপাতার দোকান। অগ্নি নির্বাপন বাহিনীর জামালপুর স্টেশন মাস্টার নাজিম উদ্দিন বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১২৪৫ ঘ.