২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত কলেজছাত্রী রাঙামাটিতে উদ্ধার

নগরী থেকে অপহৃত এক কলেজছাত্রীকে চারদিন পর রাঙ্গামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে তিন অপহরণকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরী থেকে অপহৃত এক কলেজছাত্রীকে চারদিন পর রাঙ্গামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে তিন অপহরণকারী। বৃহস্পতিবার পুলিশ জানায়, শনিববার অপহৃত কলেজছাত্রীকে মঙ্গলবার উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তার করা হয় মঙ্গল ও বুধবার। শনিবার বিকাল ৩টায় নগরীর পাথরঘাটার নিজ বাসা থেকে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে যাওয়ার সময় এম এ আজিজ স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম কোণের সড়ক থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয় বলে জানান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ। উদ্ধার অভিযানে অংশ নেওয়া কোতোয়ালী থানার এসআই সদীপ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহৃত ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাঙ্গামাটির বনরূপা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ছাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে দুইটায় একই এলাকা থেকে দুই অপহরণকারী অলক দাশ লেলিন (২৫) ও বিশ্ব কুমার বৈষ্ণবকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুই অপহরণকারীর তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরেক অপহরণকারী জনি বড়