খাগড়াছড়ি, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় পাবর্ত্য শান্তি চুক্তির পক্ষ-বিপক্ষের দুটি সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরের এই সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান পরিতোষ চাকমা।
গত শুক্রবার রাঙামাটির দুটি স্থানে চুক্তির সমর্থক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অস্ত্রধারীদের বন্দুকযুদ্ধে কয়েকজন নিহত হয়।
ইউপি চেয়ারম্যান জানান, আধিপত্য বিস্তার নিয়ে নাড়াইছড়ি বাজার চার কিলোমিটার উত্তরে দুর্গম সীমান্তবর্তী এলাকায় ইউপিডিএফ ও জেএসএস এর অস্ত্রধারীদের মধ্যে অন্তত তিন ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়েছে।
দিঘিনালা থানার ওসি আবদুল কাদের বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করলেও হতাহতের কোনো খবর দিতে পারেননি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩০ রাইফেল ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, গোলাগুলির শব্দ শুনে তারা ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়েছেন।
অভিযান এখনো অব্যাহত রয়েছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত ৮টার পর যোগাযোগ করা হলে বিজিবি কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তখনকার আওয়ামী লীগ সরকারের সঙ্গে শান্তিচুক্তির মধ্য দিয়ে পার্বত্যাঞ্চলে সংঘাতের অবসান হয়। স্বায়ত্তশাসনের দাবিতে শান্তি বাহিনী নামে পাহাড়ি আদিবাসীদের একটি সশস্ত্র সংগঠন প্রায় দুই দশক ধরে সংগ্রাম করছিলো।
চুক্তির মধ্য দিয়ে তারা রাজনীতির মূল স্রোতে ফিরে আসে। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার নেতৃত্বে গঠিত হয় জনসংহতি সমিতি (জেএসএস)। তবে একটি অংশ চুক্তির বিরোধিতা করে আলাদা সংগঠন ইউপিডিএফ গঠন করে।
অন্যদিকে অন্তর্কোন্দলের কারণে জেএসএসও ভেঙ্গে যায়। বিবদমান এই তিনটি পক্ষের মধ্যে সংঘাতের ঘটনা স
bdnews24