২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দিন পর বিদ্যুৎ পেলো প্রেসক্লাব

টানা পাঁচদিন পর জাতীয় প্রেসক্লাবের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা পাঁচদিন পর জাতীয় প্রেসক্লাবের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রেসক্লাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বকেয়া পরিশোধ না করার কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার প্রেসক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আমাদের আলোচনার পর আমরা ৫ লাখ টাকা জমা দেই। এরপর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।" তিনি বলেন, ডিপিডিসি'র সঙ্গে বকেয়া বিলের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের বলেছি, বকেয়া বিলগুলো অ-বাণিজ্যিক ডি ক্যাটাগরিতে সংশোধন করে দিলে বকেয়া পরিশোধ করে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৩৭ ঘ.