২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারী হলেন অপহরণকারী!

চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে শিশুকে অপহরণকারী এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে বলেছেন, পুঁজিবাজারে টাকা খুইয়ে এ পথে নেমেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে শিশুকে অপহরণকারী এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে বলেছেন, পুঁজিবাজারে টাকা খুইয়ে এ পথে নেমেছেন তিনি। পুলিশ জানিয়েছে, নগরীর খুলশী আবাসিক এলাকার সৌদিপ্রবাসী এক ব্যক্তির মেয়েকে অপহরণের পর মুক্তিপণ আদায় করতে গিয়ে গ্রেপ্তার হন গৃহশিক্ষক মো. আবদুল মজিদ (২৪)। গ্রেপ্তার মজিদের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। মজিদ দুই বছর ওই শিশু ও তার ভাইকে পড়িয়েছিলেন। এক মাস আগে তাকে ছাড়িয়ে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী থানার রাজঘাট এলাকা থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগমের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশ ও খুলশী থানা পুলিশ যৌথভাবে মজিদকে গ্রেপ্তার করে। ওই সময় উদ্ধার করা হয় অপহৃতকে। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিদ বলেছেন, শেয়ারবাজারে সা