২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সার্ককে কার্যকর করা সম্ভব হয়নি'

রাজধানী ঢাকায় এক সেমিনারে বক্তারা বলেছেন, প্রতিষ্ঠার দীর্ঘদিন পরও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকায় এক সেমিনারে বক্তারা বলেছেন, প্রতিষ্ঠার দীর্ঘদিন পরও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের কারণেই সার্ককে কার্যকর করা সম্ভব হয়নি। এতে এই জোটের অন্য সদস্য দেশগুলোর মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। যার বিরূপ প্রভাব পড়েছে সার্কের ওপর। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে 'নতুন দক্ষিণ এশিয়ার প্রত্যাশা : জনগণের ভাবনা' শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী ও প্রথম অধিবেশনে আলোচকরা একথা বলেন। 'ইক্যুইটিবিডি' এবং 'দক্ষিণ এশীয় দারিদ্র দূরীকরণ জোট (সাপে)' যৌথভাবে দুদিন ব্যাপী এ সেমিনারের আয়োজন করে। মানবাধিকার সংগঠক কমলা ভাসিনের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান, পাকিস্তানী শ্রমিক নেতা কেরামত আলী ও নেপাল মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কপিল শ্রেষ্ঠা। বিশ্বায়নের যুগে আঞ্চলিক সমন্বয়, সহযোগিতার ভিত্তিতে বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক অভিবাসন ও ভিসা ক্ষেত্র, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের দ্বন্দ্ব ও সংঘাত, ধর্ম ও সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন ও জীবিকা এবং জনগণের ঐক্য সৃষ্টির কৌশল নির্ধারণ বিষয়ে একইদিন আরো কয়েকটি অধিবেশনে আলোচনা হবে। বুধবার দ্বিতীয় দিনের আলোচনা শেষে একটি সুপারিশমালা প্রণয়নের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শেষ হবে। সার্কভূক্ত দেশগুলোর অর্ধশত প্রতিনিধি ও বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক সংস্থা ইক্যুইটিবিডি'র প্রধান রেজাউল করিম চৌধুরী। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, "দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক প্রতিষ্ঠিত হলেও এ জোট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। কেবল রাজনৈতিক বিবেচনাতেই এটাকে অকার্যকর রাখা হয়েছে।" "অথচ এ অঞ্চলের জনগণের ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠা, ক্ষুদ্র জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসের মতো সমস্যা সমাধানে এ জোট কার্যকর ভূমিকা রাখতে পারতো। এ সমস্যাগুলো এ অঞ্চলের সার্বিক সমস্যা। এজন্য সার্ককে কার্যকর করতেই 'জনগণের সার্ক' প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে", তিনি বলেন। পাকিস্তানের শ্রমিক নেতা কেরামত আলী বলেন, "দক্ষিণ এশিয়ায় উন্নয়ন ও অগ্রগতির জন্য এ অঞ্চলে লড়াইয়ের অবসান হওয়া খুবই জরুরি। এ অঞ্চলের মানুষ লড়াই চায় না, তারা শান্তিপ্রিয়। বাংলাদেশ সেক্যুলার গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" তিনি বলেন, "এ অঞ্চলের উন্নয়নে আমাদের একযোগে কাজ করতে হবে। এজন্য কোন সীমান্ত বাধা থাকার প্রয়োজন নেই। আমরা চাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য সুবিধা সৃষ্টি হোক।" নেপালের কপিল শ্রেষ্ঠা বলেন, "দীর্ঘদিন ধরে সার্ক অকার্যকর থাকায় এ অঞ্চলের মানুষ বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলেছে। তবে স