খুলনা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর দৌলতপুরের পাবলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৮০০ লিটার ভেজাল মবিল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীকে করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ওই মবিল উদ্ধার করে।
গোয়েন্দা শাখার পরিদর্শক মো. মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবলায় নতুন রাস্তার মোড়ের কাছে মেসার্স গাজী লুব এন্ড রাবার কেমিকেল ইন্ডাষ্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ১৮০০ লিটার ভেজাল মবিল উদ্ধার করা হয়।
মামুন খান জানান, ভালো মবিলের সাথে বর্জ্য মিশ্রিত করে তা বাজারজাত করা হচ্ছিলো ওই প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠানের মালিক মো. মিরাজ আলী ও কর্মচারী অলিকে গ্রেপ্তার করা হয়েছে
এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
বিইিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮০৭ ঘ.
bdnews24