ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -রাজশাহী ও রংপুর বিভাগের ৭২ পৌরসভায় মেয়র পদে বিরোধীদল বিএনপি সমর্থিত ৩২ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১৮ পৌরসভায় জিতেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
চার পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ও পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এছাড়া স্বতন্ত্র ছয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হয়েছেন।
রংপুর বিভাগ
পঞ্চগড়: পঞ্চগড় পৌরসভায় বিএনপি সমর্থিত তৌহিদুল ইসলাম।
লালমনিরহাট: পাটগ্রাম পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মো. শমসের আলী এবং লালমনিরহাট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত রিয়াজুল ইসলাম রিন্টু।
ঠাকুরগাঁও: রাণীশংকৈল পৌরসভায় বিএনপি সমর্থিত মোখলেছুর রহমান, পীরগঞ্জে বিএনপি সমর্থিত রাজিউর রহমান এবং সদর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএমএ মঈন।
নীলফামারী: নীলফামারী পৌরসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জলঢাকায় বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ারুল কবীর চৌধুরী এবং সৈয়দপুরে একই দল সমর্থিত আমজাদ হোসেন সরকার।
সৈয়দপুর পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন সরকার এগিয়ে রয়েছেন।
রংপুর: হারাগাছা পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী সাদাকাত হোসেন ঝণ্টু এবং বদরগঞ্জে আওয়ামী লীগের উত্তম কুমার সাহা।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভায় বিএনপি'র 'বিদ্রোহী' প্রার্থী নূর ইসলাম নূরু, উলিপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হামিদ সরকার এবং নাগেশ্বরী পৌরসভায় জাতীয় পার্টি সমর্থিত আব্দুর রহমান মিয়া।
গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম, গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত আতাউর রহমান সরকার এবং সুন্দরগঞ্জ পৌরসভায় জামায়াত সমর্থিত প্রার্থী নুরুন্নবী প্রামানিক সাজু।
দিনাজপুর: দিনাজপুর পৌরসভায় বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জে জামায়াতের মোহাম্মদ হানিফ, সেতাবগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত আব্দুস সবুর মাস্টার, ফুলবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী মুর্তুজা আলী সরকার মানিক, বিরামপুরে বিএনপির আজাদুল ইসলাম আজাদ এবং হাকিমপুরে বিএনপির সাখাওয়াত হোসেন শিল্পী।
রাজশাহী বিভাগ
রাজশাহী: আড়ানী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমান মিনু, চারঘাটে স্বতন্ত্র প্রার্থী নার্গিস খাতুন, দুর্গাপুরের আওয়ামী লীগ সমর্থিত তোফাজ্জল হোসেন, ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপি সমর্থিত আব্দুর রাজ্জাক প্রামাণিক, কাটাখালীতে জামায়াত সমর্থিত প্রার্থী মাজেদুর রহমান, গোদাগাড়ীতে জামায়াত সমর্থিত আমিনুল ইসলাম, কাকনহাটে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মজিদ, তানোরে বিএনপি সমর্থিত আবুল হাসনাত মোখলেসুর রহমান ওরফে ফিরোজ সরকার, মণ্ডুমালা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত গোলাম রব্বানী, কেশরহাটে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী আলোউদ্দীন আলো এবং তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ।
চাপাইনবাবগঞ্জ: চাপাইনবাবগঞ্জ পৌরসভায় বিএনপি সমর্থিত আব্দুল মতিন, রহনপুরে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস, শিবগঞ্জে বিএনপি সমর্থিত শামিম কবির হেলিম, এবং নাচোল পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক চৌধুরী (মিঠু চৌধুরী)।
নাটোর: নাটোর পৌরসভায় বিএনপি সমর্থিত এমদাদুল হক আল মামুন, নলডাঙ্গায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্বাস আলী, গুরুদাসপুরে আওয়ামী লীগ সমর্থিত মো. শাহনেওয়াজ আলী, বড়াইগ্রামে বিএনপি সমর্থিত ইসহাক আলী, গোপালপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনজুরুল ইসলাম বিমল, সিংড়ায় বিএনপি সমর্থিত শামীম আল রাজী।
জয়পুরহাট: কালাই আওয়ামী লীগ সমর্থিত তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, পাঁচবিবিতে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী হাবিবুর রহমান হাবিব, আক্কেলপুরে বিএনপির একাংশের সমর্থিত আলমগীর চৌধুরী বাদশা এবং জয়পুরহাট পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা।
সিরাজগঞ্জ: কাজীপুরে বিএনপির আব্দুস সালাম, রায়গঞ্জে জামায়াত সমর্থিত মোশারফ হোসেন ভাটা, উল্লাপাড়ায় বিএনপি সমর্থিত বেলাল হোসেন, শাহজাদপুরে বিএনপি সমর্থিত নজরুল ইসলাম, বেলকুচিতে আওয়ামী লীগ সমর্থিত মফিজ উদ্দিন লাল খাঁ এবং সিরাজগঞ্জ পৌরসভায় বিএনপি সমর্থিত মোকাদ্দেস আলী।
নওগাঁ: নওগাঁ পৌরসভায় নাজমুল হক সনি এবং নজিপুরে আনোয়র হোসেন।
বগুড়া: ধুনট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত এ জি এম বাদশা, কাহালু পৌরসভায় হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া পৌরসভায় বিএনপির এ কে এম মাহবুবুর রহমান, শিবগঞ্জে বিএনপির মতিয়ার রহমান মতিন, গাবতলীতে বিএনপির মোরশেদ মিল্টন, সান্তাহারে বিএনপির তোফাজ্জল হোসেন ভুট্ট, শেরপুরে বিএনপির স্বাধীন কুমার কুণ্ডু, নন্দীগ্রাম পৌরসভায় বিএনপি সমর্থিত সুশান্ত কুমার শান্তও সারিয়াকান্দিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী টিপু সুলতান।
পাবনা: পাবনা পৌরসভায় বিএনপি সমর্থিত কামরুল হাসান মিন্টু, ঈশ্বরদীতে বিএনপি সমর্থিত মোখলেছুর রহমান বাবলু, ফরিদপুরে আওয়ামী লীগের খ ম কামরুজ্জামান মাজেদ, ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' আব্দুর রহমান প্রধান, চাটমোহরে বিএনপির হাসাদুল ইসলাম হীরা, সাঁথিয়ায় আওয়ামী লীগের মিরাজুল ইসলাম এবং সুজানগরে আওয়ামী লীগের 'বিদ্রোহী' তোফাজ্জল হোসেন তোফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএইচসি/ডিডি/এমএসবি/০৩৫০ ঘ.
bdnews24