কক্সবাজার, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কক্সবাজারে আরো চার বাংলাদেশী জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের নাসাকা বাহিনী।
বুধবার সকালে টেকনাফের নাফ নদীর পেরাংপ্র" এলাকায় মাছ ধরার সময় তাদের অপহরণ করা হয়।
এরা হলেন- টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া গ্রামের আনোয়ার (২৫), নুরু মিয়া (২৫), আলী জোহার (৩৫) এবং উপজেলার সদর ইউনিয়নের নুর হোসেন (২৮)। নুর হোসেন হলেন ওই মাছধরা নৌকার মালিক।
এর আগে গত সোমবার তিনটি ট্রলারসহ ১৬ মাঝিমাল্লা অপহরণ করেছিল তারা।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন সাংবাদিকদের বলেন, সকাল ৭টার দিকে পেরাংপ্র" এলাকায় ধরার সময় নাসাকা বাহিনীর বাংলাদেশের পানিসীমা অতিক্রম করছিল। তারা চার জেলেকে ধরে তাদের সীমানায় নিয়ে যায়।
এই ঘটনার প্রতিবাদ এবং জেলেদের ফেরত চেয়ে নাসাকা বাহিনীকে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
এর আগে গত সোমবার (২৭ সেপ্টেম্বর) সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মাঝিমাল্লাসহ তিনটি মাছধরা ট্রলার নিয়ে যায় নাসাকা বাহিনী। পরে একটি ট্রলারে করে ১৬ মাঝিমাল্লাকে ফেরত পাঠানো হয়। ওই ট্রলার দু'টির এখনো কোনো হদিস পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৭ ঘ.
bdnews24