রাজশাহী, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে গ্রেপ্তার হিজবুত তাওহীদের তিন নারীসহ ছয় কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়েছে পুলিশ।
তাদের বুধবার রাজশাহী অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন হেফাজতের আবেদন করে মতিহার থানা পুলিশ।
শুনানি শেষে হাকিম জিয়াউর রহমান তন দিন হেফাজতের নির্দেশ দেন।
হিজবুত সদস্যরা হলেন- মতিহার থানা এলাকার শফিকুল ইসলাম, মো. ইসলাম, শিখা, মিনা বেগম, ডলি খাতুন এবং চারঘাট ঝিকড়া হলদারপাড়ার শাহাবুল ইসলাম।
রোববার মতিহার থানা পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বুধপাড়া ও তালাইমারী এলাকা থেকে তাদের আটক করে।
পরদিন ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার তাদের জিজ্ঞাসাবাদ শুরুহবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭৩৪ ঘ.
bdnews24