মাদারীপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলা সীমান্তবর্তী গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলাছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে মাদারীপুরগামী একটি বাস মহাসড়কের ডোমরাকান্দি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসের বেশিরভাগ অংশই পানিতে ডুবে যায়।
দুর্ঘটনাস্থল অন্ধকারাছন্ন থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ২০/২৫ জনকে উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24