ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মঙ্গলবার রাতে আবার ভূমিকম্প হয়েছে।
রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৯।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ৩টা ৩৩ মিনিটের এই ভূকম্পনের কেন্দ্র ছিল রাজধানী থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চাঁদপুরে।
এ নিয়ে এক সপ্তাহে রাজধানীহ দেশের বিভিন্ন স্থানে চারবার ভূমিকম্প হল।
গত শুক্রবার রাত ১০টা ৪২ মিনিটে প্রথম দফা কম্পনের মাত্রা ছিল ২ দশমিক ৭ এবং একই রাত ১১টা ২৫ মিনিটে দ্বিতীয় দফা ভূ-কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। পরদিন দুপুরে হয় তৃতীয় দফা ভূ-কম্পন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/ডিডি/এইচএ/১৮২১ ঘ.
bdnews24