ঢাকা, সেপ্টেম্বর ১০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ এক কিশোরীর লাশ উদ্ধার করেছে।
১৪/১৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয় এই কিশোরীর লাশ একটি স্যুটকেসের ভেতর ছিল। মেয়েটির পরনে লাল কামিজ ও কালো সালোয়ার ছিল। গলায় পেঁচানো ছিল লাল ওড়না।
সবুজবাগ থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্লাইওভারের পূর্ব পাশে একটি কাঠের দোকানের সামনে পরিত্যক্ত স্যুটকেস দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।
রাত সাড়ে ১২টার দিকে পুলিশ লাশ নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/১৭৫২ ঘ.
bdnews24