বরগুনা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা ও মুন্সীগঞ্জের ২২ গ্রামে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বরগুনার ৯ গ্রামের প্রায় আড়াই হাজার মানুষ ঈদ উদযাপন করছে।
মুন্সীগঞ্জের ১৩ গ্রামের প্রায় দুই হাজার পরিবার ঈদের আনন্দে মেতে উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী এলাকা এবং আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামে এই ঈদ উদযাপিত হচ্ছে।
শুক্রবার সকাল ৯ টার দিকে বেতাগীর বকুলতলী মালেক চেয়ারম্যানের বাড়ি, আমতলীর গোজখালী শাহসাবের বাড়ি ও কুকুয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বরগুনার হাইস্কুল সড়কের মোখলেসুর রহমান শরীফ জানান, তারা হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকা পন্থী। তারা এভাবেই ঈদ উদযাপন করে থাকেন।
অপরদিকে কুকুয়ার কাদিয়ানী স
bdnews24