সাতক্ষীরা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ দাবি ও অসদাচরণের অভিযোগে সাতক্ষীরা সদর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
বৃহস্পতিবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম এ এইচ এম সামছুল আরেফিনের আদালতে মামলাটি করেন জেলা শহরের পলাশপোল এলাকার নূর ইসলামের ছেলে বাদশা মিয়া।
শুনানি শেষে বিচারক আসামিদের আগামী ১৯ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১০ জুলাই বাদীর পরিচিত কয়েকজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়। ওই রাতে তিনি থানায় গিয়ে উপ-পরিদর্শক আব্দুস সবুর ও মোশারফ হোসেনকে মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
এ সময় দারোগা সবুর ও মোশারফ বাদীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা বাদীকেও মামলায় আসামি করার হুমকি দেন।
এ সময় তিনি আওয়ামী লীগ দলীয় পরিচয় দিলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি করে তাকে থানা থেকে বের করে দেন।
উপ-পরিদর্শক মোশারফ হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, বাদশা মিয়া বিভিন্ন সময় থানায় দলীয় পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেন। স
bdnews24