চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে শনিবার সকালে নসিমনের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হন নসিমন চালক।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে পৌর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের নয়াগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম গেন্দি (৬৫)। তিনি পৌর এলাকার ভবানীপুর মহল্লার বাসিন্দা তাহের মণ্ডলের স্ত্রী।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাস্তা পারাপারের সময় নসিমনের চাপায় ঘটনাস্থলেই নিহত হন গেন্দি। এ সময় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেলে চালক শরিফ আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৪৩৭ ঘ.
bdnews24