চাঁদপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে চাঁদপুর-দক্ষিণাঞ্চল এবং চাঁদপুর-ঢাকা রুটে নিয়মিত লঞ্চের পাশাপাশি অতিরিক্ত ১৪টি লঞ্চ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব লঞ্চ ৬ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) জানিয়েছে, বর্তমানে চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরগুনা, রাঙ্গাবলি, চরভৈরবী, কালাইয়া, ভাণ্ডারিয়া, মুলাদী, মাদারীপুর, হাটুরিয়া, সুরেশ্বর, ওয়াপদাসহ ১৫টি রুটে ৪৫টি লঞ্চ চলাচল করছে।
আসন্ন ঈদ উপলক্ষে চাঁদপুর-ঢাকা রুটে নিয়মিত সাতটি লঞ্চের পাশাপাশি নতুন দুটি, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত ১১টির পাশাপাশি নতুন চারটি এবং চাঁদপুর-চরভৈরবী রুটে নিয়মিত দুটির পাশাপাশি নতুন একটি চলাচল করবে।
এছাড়া চাঁদপুর-বরগুনা ও চাঁদপুর-বরিশাল রুটে আরো সাতটি নতুন লঞ্চ চলাচল করবে।
বিআইডাব্লিউটিএ'র চাঁদপুরের সহকারী পরিচালক মো. নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদে যাত্রীদের সুবিধার্থে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এসব লঞ্চ চলাচল করবে।
এদিকে বৃহস্পতিবার জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় ঈদে নৌ-পথে যাত্রীসেবা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এগুলোর মধ্যে রয়েছে
bdnews24