২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপহৃত কলেজছাত্রী চাঁদপুরে উদ্ধার

ঢাকা থেকে অপহৃত এক কলেজছাত্রীকে চাঁদপুরে উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে অপহৃত এক কলেজছাত্রীকে চাঁদপুরে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ওই তরুণীকে যৌনপল্লীতে বিক্রির উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাব-১১ এর চাঁদপুর ফাঁড়ির উপ-সহকারী পরিচালক গোলাম রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় ব্যাংক কলোনির একটি বাসা থেকে ১৭ বছর বয়সি ওই তরুণীকে উদ্ধার করা হয়। তাকে গত ২৭ অগাস্ট অপহরণ করা হয়। অপহরণে জড়িত সন্দেহে ওবায়দুল্যাহ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কবিরাজি করার নামে প্রতারণা করে আসছিলেন বলে র‌্যাব জানিয়েছে। ওবায়েদুল্লাহর বাড়ি বরিশাল জেলায়। র‌্যাব কর্মকর্তা রাজ্জাক বলেন, অপহৃতের বাবা ঢাকার উত্তরা থানায় একটি মামলা করলে র‌্যাব তরুণীকে উদ্ধারে অভিযানে নামে। রাজ্জাক বলেন, "ওবায়েদুল্যাহ অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে নূপুরকে কবিরাজির মাধ্যমে ভুলিয়ে বেহুঁশ করে চাঁদপুর নিয়ে আসে। ওই তরুণীকে টাঙ্গাইলের যৌনপল্লীতে বিক্রির চক্রান্ত হচ্ছিল।"" ওই কলেজছাত্রীকে তার বাবার কাছে তুলে দেওয়া হয়েছে। ওবায়েদুল্যাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র‌্যাব জানিযেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৪ ঘ.