মাদারীপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় বুধবার রাতে আড়িয়াল খাঁ নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিরখাড়া ইউনিয়নের চরঘুনসী গ্রামের এ ঘটনা ঘটে।
নিখোঁজ সজীব হাওলাদার (৯) চরঘুনসী গ্রামের বাদশা হাওলাদারের ছেলে।
বাদশা হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে নদীর ভাঙন থেকে বাঁচাতে নদী ভাঙন রক্ষা বাঁধ থেকে আমার দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার সময় সবার অলক্ষ্যে নদীতে পড়ে যায় সজীব।
বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সজীবের লাশ খুঁজে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪২৫ ঘ.
bdnews24