সাতক্ষীরা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের সঙ্গে একঘণ্টার লড়াই করে একদল জেলে জীবিত ছিনিয়ে এনেছেন সঙ্গী মিজানুর রহমানকে (২৮)।
রোববার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিরখালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমানকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার সোরা গ্রামের মোসলেম গাজীর ছেলে।
মিজানুর রহমান সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে কালিরখালে মাছ ধরার সময় একটি বাঘ তাকে ধরে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় তার চিৎকারে সঙ্গে থাকা ৮/১০ জন জেলে লাঠিসোঠা নিয়ে বাঘের উপর হামলা চালায়। প্রায় একঘণ্টা পর বাঘটি তাকে ছেড়ে দিয়ে বনের ভেতর চলে যায়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজানুর রহমান হাত ও ঘাড়ে আঘাত পেয়েছেন। অবস্থা এখন আশঙ্কামুক্ত।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, স
bdnews24