২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের নতুন আইজি হাসান মাহমুদ

পুলিশ মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 08:29 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। (আরো তথ্যসহ) নতুন আইজি হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। র‌্যাবের নতুন মহাপরিচালক করা হয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোখলেসুর রহমানকে। স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে। হাসান মাহমুদ খন্দকার বিসিএস (পুলিশ) ১৯৮২ ব্যাচের সদস্য হিসেবে ১৯৮৪ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন। তিনি ১৯৮৬ সালে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার, উপ-কমিশনার, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট, টাঙ্গাইলের পুলিশ সুপারিনটেনডেন্ট, খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ, পুলিশ সদরদপ্তরের উপ-মহা পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত মহা-পরিদর্শক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক পদে দায়িত্ব পালন করেন। হাসান মাহমুদ খন্দকার ২০০৭ সালের ফেব্র"য়ারিতে র‌্যাব মহাপরিচালক নিযুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে