২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস উল্টে নিহত ৪, আহত ২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রোববার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 05:21 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঝিনাইদহ, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রোববার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন। পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে মহেশপুরের পুরনদরপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। মহেশপুর থানার ওসি মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি চুয়াডাঙ্গা থেকে যশোর যাচ্ছিলো। সকাল ১০টার দিকে বাসটি পুরনদরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজন মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১০৯ ঘ.