২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমনে জেলে নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনে মাছ ধরতে যেয়ে শনিবার সকালে বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 08:34 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

সাতক্ষীরা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনে মাছ ধরতে যেয়ে শনিবার সকালে বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছে। নিহত নব কুমার (৩৫) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাবু ধিবরের ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কমদতলা স্টেশন কর্মকর্তা মাসুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে নব কুমারসহ স্থানীয় ছয় জেলে বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের ভেতর মাছ ধরতে যায়। সে সময় বনের চুঁনকুড়ি নদীর পোড়াকাটলা নামক স্থানে বাঘ নব কুমারকে আক্রমণ করে। তার সঙ্গীরা ফিরে এসে বন বিভাগকে ঘটনাটি জানায়। দুপুরে বনবিভাগের সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বনের ভেতর থেকে নব কুমারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪৩৩ ঘ.