২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৬শ' পরিবার

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আটশ' মিটার অংশ ধসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 04:56 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

কুড়িগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আটশ' মিটার অংশ ধসে গেছে। মঙ্গলবার থেকে এ ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে এ পর্যন্ত প্রায় ১৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদীর ভাঙ্গনে গত কয়েক দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫শ' পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা ও নওয়াবস এলাকার ভাঙনের শিকার প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বৃহস্পতিবার বিকালে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। কমদতলা ও নওয়াবস এলাকার ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী (৫০), আহম্মদ আলী (৫৫), আউয়াল (৬০) ও আব্দুর রহমান (৫০) সাংবাদিকদের জানান, তাদের সবকিছু ধরলায় বিলীন হয়ে গেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী জাফর আলী জানান, ধরলার ভাঙ্গন তীব্র আকার নিয়েছে। অর্থাভাবে তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। দুধকুমার নদীর ভাঙ্গনে গত কয়েক দিনে বিলীন হয়েছে ৫ শতাধিক পরিবারের বসতভিটা। নদীগর্ভে গেছে শত শত একর ফসলী জমি। ব্রিটিশ আমলে নির্মিত সোনাহাট সেতু ও এর সংযোগ সড়ক এখন ভাঙ্গনের মুখে। ভাঙ্গন রোধ করা না গেলে ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী, কেদার, সোনাহাট, বলদিয়া, পাইকেরছড়া এবং নাগেশ্বরী উপজেলার কচাকাটা, বল