নেত্রকোনা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- নেত্রকোনার দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা নেওয়া হয়নি।
মঙ্গলবার উপজেলার ছনগড়া গ্রামের ওই মেয়েটির বাবা সাংবাদিকদের এ কথা জানান।
লিখিত অভিযোগে তিনি বলেন, বিয়ে করার কথা বলে তার মেয়ের (১৫) সঙ্গে একই গ্রামের আজিজুল হক (৩২) অবৈধ মেলামেশা করলে সে অন্তঃসত্বা হয়ে পড়ে।
এ ঘটনায় গত ৯ অগাস্ট তিনি (বাবা) তিনজনকে আসামি করে দুর্গাপুর থানায় লিখিত অবিযোগ দেন। কিন্তু পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করেনি।
এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলছে বলে এজাহার রেকর্ড করা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.
bdnews24