২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিবিজয় লেআউট প্রত্যাহার করলো অভ্র

অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে বিনামূল্যের বাংলা কিবোর্ড 'অভ্র' থেকে 'ইউনিবিজয়' নামের লেআউটটি সরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে বিনামূল্যের বাংলা কিবোর্ড 'অভ্র' থেকে 'ইউনিবিজয়' নামের লেআউটটি সরিয়ে নেওয়া হয়েছে। গত ১৬ জুন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এক সভায় এই লেআউটটি ২০ অগাস্টের মধ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে অভ্র কিবোর্ডের নির্মাতা মেহেদী হাসান খান ২০ অগাস্ট ইউনিবিজয় লেআউটটি প্রত্যাহার করে নেন। বিসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিজয় কিবোর্ডের প্রতিষ্ঠাতা ও আনন্দ কম্পিউটার্সের প্রধান মোস্তাফা জব্বার গত ২৫ এপ্রিল বিনামূল্যে ব্যবহারযোগ্য ফ্রিওয়্যার 'অভ্র' কিবোর্ডের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, বিজয় কিবোর্ডের লেআউট অবৈধভাবে অভ্র কিবোর্ডে ব্যবহার করে এর নাম 'ইউনিবিজয়' দেওয়া হয়েছে। অবশ্য কিবোর্ডের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী, কিবোর্ড লেআউটের যে কোনো একটি কিস্ট্রোক পরিবর্তন হলে তা ভিন্ন একটি লেআউট হিসাবে গণ্য হয়। সেই বিবেচনায় 'ইউনিবিজয়' ও 'বিজয়'