২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 04:51 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

বগুড়া, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদক'র এর সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী বাদি হয়ে বগুড়া সদর থানায় দুটি মামলা করেন। আসামিরা হলেন- কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন বগুড়ার চেলোপাড়ায় অবস্থিত কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধায়ক আজিজুর রহমান ও তার স্ত্রী নার্গিস রহমান। বগুড়া সদর থানার ওসি এ কে এম খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, দুটি মামলার মধ্যে একটিতে আসামি করা হয়েছে আজিজুর রহমান। অপরটিতে তাকে ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে। তিনি জানান, মামলা দুটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহারে বলা হয়েছে, আজিজুর রহমান ১৯৯০ সাল থেকে ২০০৯ সালের ১৯ এপ্রিল পর্যন্ত ৩৮ লাখ ৫৮ হাজার ২৩১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও তিনি ১২ লাখ ৭৬ হাজার ৬৯১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার সহযোগিতায় স্ত্রী নার্গিস রহমান ৮৩ লাখ ২৭ হাজার ৯৮ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৩ লাখ ৬৩ হাজার ৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৮ ঘ.