২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা শহরের নাগরিয়াকান্দি মহল্লা থেকে শনিবার পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 06:00 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

নরসিংদী, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের নাগরিয়াকান্দি মহল্লা থেকে শনিবার পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত হাজেরা খাতুন রানী (২৪) ওই মহল্লার বাসিন্দা প্রকৌশলী খন্দকার তৌহিদ হাসানের (৩০) স্ত্রী। রানী সিরাজগঞ্জ জেলার সায়েদাবাদ গ্রামের হাবিবুর রহমান সরকারের মেয়ে। গত বছর তাদের বিয়ে হয়। শনিবার ছিল তাদের প্রথম বিবাহ বার্ষিকী। রানীর বাবার দাবি তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক মো. সেলিম জানান, সুরতহালে লাশের গলায় আঘাত ও গালে থাপ্পরের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় রানীর স্বামী খন্দকার তৌহিদ হাসান, তার বাবা খন্দকার মহসিন ও মা বিলকিস জাহানকে পুলিশ আটক করেছে বলেও জানান তিনি। খন্দকার তৌহিদ হাসান জানান, রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে সেহেরি খেতে উঠে দেখেন স্ত্রী তার কক্ষে নেই। পরে পাশের কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পান। রানীর বাবা হাবিবুর রহমান সরকার জানান, তার মেয়েকে হত্যা করা হয়েছে। বিয়ের দিন বর পক্ষের সঙ্গে যৌতুক নিয়ে কথা কাটাকাটির জেরে তার মেয়েকে বাবার বাড়ি যেতে দিত না। কারণে অকারণে তার উপর নির্যাতন করত স্বামী, শাশুড়ি ও শ্বশুড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫২ ঘ.