২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীবাগে বাসচাপায় ঢামেক কর্মচারী নিহত

রাজধানীর পরীবাগে শুক্রবার ভোরে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পরীবাগে শুক্রবার ভোরে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী। শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজ জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে পরীবাগ ওভারব্রিজের কাছে গাড়িচাপায় নিহত হন মা. রফিকুল ইসলাম (৬৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমএলএসএস ছিলেন। রাতে দায়িত্ব পালন শেষে ভোরে তিনি ১১১, ইস্কাটন গার্ডেন রোডের বাসায় ফিরছিলেন। ওই মিনিবাস ও এর চালক রফিক মিয়াকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এদিকে মিরপুর বেড়িবাধের কাছে নদীতে গোসল করতে নেমে শুক্রবার দুপুরে পানিতে ডুবে মারা যায় পল্লবীর রূপনগরের ইস্টার্ন ল্যাবরেটরি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র সজীব (১৩)। তার বোন সোমা জানান, তারা সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সজীব ছিল সবার ছোট । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০৫০ ঘ.