২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ অগাস্ট থেকে স্কুল-কলেজ বন্ধ

রোজা এবং ঈদ উপলক্ষে ১৪ অগাস্ট থেকে সারাদেশে সব স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।(আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 05:32 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজা এবং ঈদ উপলক্ষে ১৪ অগাস্ট থেকে সারাদেশে সব স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বৃহস্পতিবার সরকার এ নির্দেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল ও কলেজ এবং ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকবে। বন্ধ শেষে শিক্ষাপঞ্জী অনুযায়ী ক্লাস ও পরীক্ষা শুরু হবে। এর আগে যানজট নিরসনে ১০ রমজানের পর রাজধানীর সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি গত ৮ অগাস্ট অনুরোধ জানিয়েছিলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/কেএমএস/১২৫৭ ঘ.