কুড়িগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম-রংপুর সড়কের সেলিম নগর এলাকায় বুধবার বাস ও ট্রলির সংঘর্ষে একজন নিহত হয়েছে।
নিহত জাহেদুল ইসলাম (১৮)। রাজারহাট উপজেলার অচিনগাছ গ্রামের ওসমান আলীর ছেলে।
কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এম. কফিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুড়িগ্রাম থেকে লালমনিরহাটগামী একটি মিনিবাস সেলিম নগর এলাকায় একটি মালবাহি ট্রলিকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রলির ড্রাইভার জাহেদুল গুরুতর আহত হয়।
পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৩ ঘ.
bdnews24