২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি গ্রেপ্তার

রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মওলানা আব্দুল মালেককে বিস্ফোরকের এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 06:44 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

রাজশাহী, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মওলানা আব্দুল মালেককে বিস্ফোরকের এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে নগরীর ছোট বনগ্রাম এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৯ জুন রাতে নগরীর সোনাদীঘি মোড় এলাকায় ঝটিকা মিছিল করে মহানগর জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীরা। ওই মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তিনি আরো জানান, এ ঘটনায় ওই রাতেই জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে পুলিশ। আব্দুল মালেক ওই মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর মালেককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা লুৎফুর। এ মামলায় এর আগে গত ৩০ জুন পাঁচ জামায়াত-শিবির পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১২১৭ ঘ.