২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়রচর গ্রামে মঙ্গলবার রাতে অস্ত্র ও গোলাবারুদসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 11:51 AM

Updated : 25 Aug 2022, 05:05 PM

পিরোজপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়রচর গ্রামে মঙ্গলবার রাতে অস্ত্র ও গোলাবারুদসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম জাহাঙ্গীর হোসেন ওরফে লাদেন (৪৫)। ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে জাহাঙ্গীরকে তার গ্রামের বাড়ি জুনিয়রচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় আব্দুল করিমের বাড়ি থেকে একটি রিভলবার, একটি কাটা বন্দুক, একটি এলজি, একটি চাইনিজ কুরাল, রিভলভারের ৫ রাউন্ড গুলি ও বন্দুকের দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একটি ডাকাতির মামলায় জাহাঙ্গীর সাত বছর জেল খেটে পাঁচদিন আগে ছাড়া পায় বলে জানান ওসি। র‌্যাব-৮ এর ডিএডি লুৎফর রহমান বুধবার সকালে জাহাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন। জাহাঙ্গীরকে আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি মতিউর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭৪৩ ঘ.