২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে উপজেলা চেয়ারম্যান হামলায় আহত

সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস (৫০) দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

সুনামগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস (৫০) দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় জেলা শহরের মল্লিককপুর এলাকার এ ঘটনা ঘটে। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) গৌতম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃৃত্তরা লোহার রড দিয়ে তাকে প্রচণ্ড মারধর করে। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.