২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে সংঘর্ষ: কারখানা কর্মকর্তা গ্রেপ্তার

টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় করা মামলায় কারখানাটির একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 05:15 PM

Updated : 25 Aug 2022, 04:50 PM

গাজীপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় করা মামলায় কারখানাটির একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৩১ অক্টোবর টঙ্গীর এরশাদনগর এলাকার তৈরি পোশাক কারখানা নিপ্পন বন্ধ ঘোষণার জের ধরে শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হন। ওইদিন রাতেই ২-৩ হাজার অজ্ঞাত লোককে আসামি করে টঙ্গী থানায় একটি মামলা করে পুলিশ। এই মামলায় রোববার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি এলাকা থেকে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মোস্তফা কামাল মঞ্জুকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাকে গাজীপুরের জয়দেপুর থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, তদন্তে মঞ্জুর নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর মঞ্জু দাবি করেন তিনি হাইকোর্ট থেকে জানুয়ারি মাসে জামিন নিয়েছেন। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনি জামিনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে এএসপি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৮ ঘ.