২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রাকভর্তি ভারতীয় শাড়ি আটক

ফেনীর ছাগলনাইয়ার লক্ষ্মীপুর গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় একটি ট্রাকভর্তি বিপুল ভারতীয় শাড়ি আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 04:31 PM

ফেনী, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ছাগলনাইয়ার লক্ষ্মীপুর গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় একটি ট্রাকভর্তি বিপুল ভারতীয় শাড়ি আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফেনীর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) এয়াকুব আলী মিয়া জানান, গত তিনদিন ধরে ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকটি (চট্টগ্রাম-ট ৯৫২৫)পরিত্যাক্ত অবস্থায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয় স্থানীয়রা। ট্রাকটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিনথেটিক শাড়ি, জর্জেট শাড়ি ও থ্রিপিচ ভর্তি ৫৪টি বস্তা জব্দ করা হয়। তবে গাড়ি ও মালামালের মালিক সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। জব্দ মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.