২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চারুকলা কলেজে অবরোধ

চট্টগ্রাম চারুকলা কলেজকে ইনস্টিটিউট করার দাবিতে শনিবার সকাল থেকে ছাত্র-ছাত্রীরা অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 04:31 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম চারুকলা কলেজকে ইনস্টিটিউট করার দাবিতে শনিবার সকাল থেকে ছাত্র-ছাত্রীরা অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছে। তারা ইনস্টিটিউট বাস্তবায়নের ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ এনে তার পদত্যাগও দাবি করে। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং মিছিল সমাবেশ করে। সকালে কয়েকজন শিক্ষক কলেজে এলেও কোনো ক্লাশ হয়নি। আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন কামরুল হাসান সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী চারুকলা কলেজকে ইনস্টিটিউট করার ঘোষণা দিয়েছেন। তার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর বাস্তবায়নে নানা জটিলতা সুষ্টি ও অসহযোগিতা করছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।" বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে চারুকলা কলেজকে ইনস্টিটিউটে বাস্তবায়নের দাবি জানান। অধ্যক্ষ পদত্যাগ না করা ও ইনস্টিটিউট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয় সমাবেশ থেকে। সমাবেশে বক্তব্য রাখেন আনিসুজ্জামান, মুনমুন দাশ, মো. ইমরান প্রমুখ। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২০০০ ঘ.