২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব পদে রদবদল

প্রশাসনের উপসচিবের তিনটি পদে বুধবার রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিবের তিনটি পদে বুধবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এই রদবদলের কথা বলা হয়। এদের মধ্যে ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসক মহিবুল হোসেনকে তথ্য মন্ত্রণালয়ে, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আব্দুল গাফ্ফার খানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং পরিকল্পনা বিভাগের উপসচিব শাহাদাত হোসেনকে পরিকল্পনা বিভাগের উপসচিব পদে বদলি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/২২২৪ ঘ.